৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

অপরাধ আইন-শৃঙ্খলা সিলেট

মাধবপুরে মাটি-বালু উত্তোলনে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

হবিগঞ্জের মাধবপুরে কৃষিজমি থেকে অনুমোদন ছাড়া ড্রেজার মেশিন দিয়ে মাটি ও বালু উত্তোলনের অভিযোগে সাজিদ মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার বুল্লা ইউনিয়নের মাউনপুর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভূমি অফিস সূত্রে জানা গেছে, অনুমোদন ছাড়া ড্রেজার মেশিন বসিয়ে কৃষিজমি থেকে মাটি ও বালু তোলা হচ্ছিল। বিষয়টি ধরা পড়ার পর বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী সাজিদ মিয়াকে অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

সাজিদ মিয়া বানেশ্বর গ্রামের মৃত রাশিদ আলীর ছেলে। অভিযানে নোয়াপাড়া তহসিল অফিসের ভূমি উপসহকারী কর্মকর্তা সুজিত চন্দ্র দেবসহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং মাধবপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মৈত্রী রায় বলেন, অনুমোদন ছাড়া মাটি ও বালু উত্তোলন বেআইনি। বিধি লঙ্ঘন করে মাটি বা বালু উত্তোলন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কৃষিজমি ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *