৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

অপরাধ আইন-শৃঙ্খলা সিলেট

হত্যা মামলায় হবিগঞ্জে এসআরবির হাতে দুই সহোদরসহ ৩ জন

হবিগঞ্জ সদর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে একটি হত্যা মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বানিয়াচং উপজেলার কাঠখালি গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (৩৫) এবং একই গ্রামের মৃত সুফি মিয়ার দুই ছেলে কুদ্দুস মিয়া (৫৮) ও আফতাব মিয়া (৫০)।

এসআরবির বক্তব্য অনুযায়ী, গত ১৩ সেপ্টেম্বর সকালে কাঠখালি গ্রামে রজব আলীর মেয়েকে মাদ্রাসায় যাওয়ার পথে একদল বখাটে কুপ্রস্তাব দেয়। রজব আলী এর প্রতিবাদ করলে অভিযুক্তদের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়। পরে আবু ইউসুফের বাড়ির সামনের পাকা রাস্তায় তাঁকে ঘেরাও করে দেশীয় অস্ত্র দিয়ে মারধর ও গুরুতর জখম করার অভিযোগ ওঠে।

স্থানীয়রা রজব আলীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ সেপ্টেম্বর রাতে তিনি মারা যান। এ ঘটনায় ২৩ সেপ্টেম্বর নিহতের ভাই বাদী হয়ে বানিয়াচং থানায় হত্যা মামলা করেন। এরপর এসআরবি ছায়া তদন্ত শুরু করে।

এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তার তিনজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *