৬ নভেম্বর ২০২৬, শুক্রবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

রাজনীতি সিলেট

সিলেট জেলা-মহানগরে আবারও জামায়াতের আমির হাবিবুর-ফখরুল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃত্বে পরিবর্তন আসেনি। জেলা শাখায় মাওলানা হাবীবুর রহমান এবং মহানগর শাখায় ফখরুল ইসলাম আবারও আমির নির্বাচিত হয়েছেন। গত মাসে রুকনদের গোপন ভোটে অনুষ্ঠিত নির্বাচনের পর বুধবার (৪ নভেম্বর) তাঁদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে দলটি।

রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে ৭৭টি জেলা ও মহানগর শাখার আমিরের নাম ঘোষণা করেন দলের আমির ডা. শফিকুর রহমান।

ঘোষিত তালিকায় ২৭টি জেলা ও মহানগর শাখায় নতুন আমির এসেছেন। অন্য শাখাগুলোতে ২০২৪ সালের আগে থেকে দায়িত্ব পালন করা আমিররাই পুনর্নির্বাচিত হয়েছেন। রুকনদের গোপন ভোটে গত অক্টোবর মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

সিলেট বিভাগের অন্য জেলাগুলোর মধ্যে সুনামগঞ্জে নতুন আমির নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট শামসুদ্দিন। অন্যদিকে হবিগঞ্জে আগের আমির কাজী মোখলিছুর রহমান পুনর্নির্বাচিত হয়েছেন।

তবে দেশের সব শাখার ফল একসঙ্গে ঘোষণা করা সম্ভব হয়নি। নির্বাচনী প্রক্রিয়াকে কেন্দ্র করে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও হামলার ঘটনার পর কুমিল্লা মহানগর জামায়াতের আমিরের নাম ঘোষণা স্থগিত রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সদ্য সাবেক আমির কাজী দ্বীন মুহাম্মদ ও নায়েবে আমির এ কে এম এমদাদুল হককে দল থেকে বহিষ্কার করেছে জামায়াতের কেন্দ্রীয় সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *