৬ নভেম্বর ২০২৬, শুক্রবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

অপরাধ আইন-শৃঙ্খলা রাজনীতি সিলেট

‘শেখ হাসিনা ফিরবে’ স্লোগানে কানাইঘাটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

সিলেটের কানাইঘাটে ‘শেখ হাসিনা ফিরবে’ স্লোগানে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার গাছবাড়ি বাজারে ২০ থেকে ২৫ জনের একটি দল এ মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে আটক করতে পারেনি।

মিছিলকারীরা স্থানীয় একটি কমিউনিটি সেন্টার থেকে বের হয়ে গাছবাড়ি বাজার এলাকায় মিছিল করেন। চার থেকে পাঁচ মিনিট স্থায়ী এ মিছিলে ‘শেখ হাসিনা ফিরবে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এতে গাছবাড়ি আইডিয়্যাল কলেজে অধ্যয়নরত কয়েকজন ছাত্রলীগ কর্মীসহ অন্যরা অংশ নেন।

আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন রয়েছে। এদিকে বৃহস্পতিবার বিকেলে তাঁর দেশে ফেরার স্লোগান দিয়ে মিছিল বের করেন নেতা-কর্মীরা। মিছিলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী অংশ নেন।

মিছিলের খবর পেয়ে কানাইঘাট থানা-পুলিশ গাছবাড়ি বাজারে যায়। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, মিছিলে জড়িত ব্যক্তিদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *