৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

রাজনীতি সিলেট

শ্রীমঙ্গল যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু বহিষ্কার

দলীয় কর্মসূচিতে অনুপস্থিতির কারণে সাংগঠনিক শাস্তির মুখে পড়েছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু। তাঁকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিটি পাঠান যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে সতর্ক করা হলেও পুনরায় দলীয় কর্মসূচিতে অনুপস্থিত ছিলেন মহিউদ্দিন ঝাড়ু। তাঁর এ অনুপস্থিতিকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচনা করে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ বহিষ্কারাদেশ কার্যকর করেন।

বহিষ্কারের পাশাপাশি মহিউদ্দিন ঝাড়ুর সঙ্গে সব ধরনের সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করতে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত কোনো নেতার অপকর্মের দায় সংগঠন নেবে না।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা যুবদলের সহসভাপতি নিয়ামুল হক তরফদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *