৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

খেলা জাতীয় সিলেট

সিলেট টেস্টে তিন নম্বরে ব্যাট করবেন শান্ত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন প্রধান কোচ ফিল সিমন্স। টপ অর্ডারে রদবদলের অংশ হিসেবে তিন নম্বরে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে দেখা যেতে পারে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (৪ নভেম্বর) দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে এ কথা বলেন সিমন্স। তিন নম্বরে কে ব্যাট করবেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ম্যাচে কি করতে চাই সেসব পরিকল্পনা তো গোপন রাখতেই হয়! তাই সেই কৌশলগুলো আগামীকাল পর্যন্ত গোপনই থাক। টপ অর্ডারে রদবদল হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। খুব সম্ভবত অধিনায়ককেই তিন নম্বরে ব্যাট করতে নামতে হবে।’

আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৯টায়। ঢাকা টেস্টে হারের পর সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে দলের ফিল্ডিং নিয়েও কথা বলেন সিমন্স। তিনি জানান, বাংলাদেশের ফিল্ডিং প্রস্তুতি ভালো। তবে এই পর্যায়ে এসে এত ক্যাচ মিস করা ঠিক নয়। ভালো ফিল্ডিং দলও কখনো কখনো ক্যাচ মিস করে উল্লেখ করে তিনি বলেন, এর অর্থ এই নয় যে দলটি খারাপ ফিল্ডিং দল হয়ে গেছে। সামনে এমন ঘটনা আর ঘটবে না বলেও বিশ্বাস করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *