৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

সিলেটের পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে বেতন বৃদ্ধির দাবিতে চতুর্থ শ্রেণির কর্মচারীদের কর্মবিরতিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হাসপাতাল প্রশাসনের কর্মকর্তা এবং মধ্যস্থতা করতে যাওয়া সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ হয়ে ছিলেন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

আন্দোলনকারী কর্মচারীদের সূত্রে জানা যায়, গত ছয় মাস ধরে তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। তবে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না আসায় শনিবার দুপুর থেকে কাজ বন্ধ রেখে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও কর্মবিরতি শুরু করেন তারা।

খবর পেয়ে সেখানে উপস্থিত হন স্থানীয় বিএনপি নেতা ইমদাদ হোসেন চৌধুরী। এ সময় বিক্ষোভের একপর্যায়ে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে হাতাহাতি ও উত্তেজনার সৃষ্টি হয়, যাতে এক কর্মচারী মারধরের শিকার হন। উদ্ভূত পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষ প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা দিয়ে ভেতরে অবস্থান নিলে কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা প্রসঙ্গে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী জানান, হাসপাতাল কর্তৃপক্ষের ফোন পেয়ে তিনি কোনো অপ্রীতিকর ঘটনা বা মব সৃষ্টির ঝুঁকি এড়াতে সেখানে যান এবং আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করেন। এদিকে পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. তন্ময় ভট্টাচার্য জানান, কর্মচারীদের দাবির মুখে আগামী মাস থেকে তাঁদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *