৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

আইন-শৃঙ্খলা সিলেট

চুনারুঘাটে এবার এএসআই অতনুর ঘুষের ভিডিও ভাইরাল

হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) অতনু বণিকের বিরুদ্ধে এক ব্যক্তিকে মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ‘আইটিভি’ নামক একটি ফেসবুক পেজ থেকে অর্থ লেনদেনের দৃশ্য সংবলিত ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার পর সন্ধ্যায় তাঁকে চুনারুঘাট থানা থেকে প্রত্যাহার (ক্লোজ) করে হবিগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, একটি পুকুরপাড়ের বেঞ্চে বসে ৩২৪ ও ৫০৬ সহ বিভিন্ন আইনি ধারার ভয় দেখিয়ে মামলার আপস, আসামির জামিন ও গাড়ি ভাড়ার খরচের কথা বলছেন এএসআই অতনু বণিক। ধারণকৃত কথোপকথনে ১০ হাজার টাকা দরদামের পর আরও ২ হাজার টাকা এবং সিএনজি ভাড়ার দাবি জানাতে শোনা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ভিডিওতে টাকা হাতবদলের দৃশ্যও রয়েছে।

এর আগে সোমবার (৫ অক্টোবর) একই থানার আরেক এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইনের ঘুষ-সংক্রান্ত মন্তব্যের ভিডিও ভাইরাল হয়। সেই ঘটনার পরপরই তাঁকেও চুনারুঘাট থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছিল। একদিনের ব্যবধানে একই থানার দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহারের ঘটনায় জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভিডিওর সত্যতা ও ঘটনার পূর্ণাঙ্গ প্রেক্ষাপট খতিয়ে দেখে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *