৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

রাজনীতি শিক্ষা সিলেট

তরুণদের নেতৃত্বে দেশের পরিবর্তনের আহ্বান ডাকসু এজিএসের

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট সরকারি মদন মোহন কলেজ শাখার উদ্যোগে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের নিয়ে ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার নগরীর কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) এজিএস, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মহিউদ্দিন খান।

প্রধান অতিথির বক্তব্যে মহিউদ্দিন খান বলেন, দেশের পরিবর্তনে মেধাবী তরুণদের এগিয়ে আসতে হবে এবং তরুণ নেতৃত্বের মধ্য দিয়েই এই পরিবর্তনের সূচনা ঘটবে। তিনি আরও বলেন, দেশে মেধাবী মানুষের অভাব নেই, তবে অনিয়ম ও দুর্নীতি রোধে নৈতিকতাসম্পন্ন মানুষের প্রয়োজন। শিক্ষার্থীরা জাগতিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জন করে দেশ গঠনে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আল মামুন রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আইন সম্পাদক ড. আনোয়ারুল ওয়াদুদ টিপু এবং সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু।

ছাত্রশিবির কলেজ শাখার সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুল আজিজ এমাদের সঞ্চালনায় অনুষ্ঠানে সিলেট মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সাফল্যের পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ ধারণ করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *