মূল ঘটনা
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সিলেট, সিলেটের মানুষ, ভাষা ও ধর্মীয় পরিবেশ নিয়ে অত্যন্ত কটূক্তিপূর্ণ পোস্ট করে ব্যাপক তোপের মুখে পড়েছেন ইউসুফ ওমর সালেকিন নামের এক তরুণ। পরবর্তীতে প্রিয়া দেব নামের এক ব্যবহারকারীর কড়া জবাব এবং নেটিজেনদের তীব্র প্রতিবাদের পর নিজের ভুল স্বীকার করে ফেসবুকে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তিনি।
ইউসুফের বিতর্কিত বক্তব্য
ইউসুফ ওমর সালেকিন তার মূল পোস্টে সিলেটের মানুষদের নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন। তিনি লেখেন:
"বাংলাদেশের সবচেয়ে ডিলুশনাল (ভ্রান্ত) মানুষ হইলো সিলেটিরা। হালারা এতো অ্যারোগ্যান্ট এতো সেলফ প্রোক্লেইমড মানুষ... তাদের এক ধরনের ভুয়া শ্রেষ্ঠত্বের অনুভূতি আছে। আগে শুনতাম সিলেট হইলো চায়ের জেলা; আমার শাওয়ার চা বানাও, এর থিকা ঢাকায় আরও ভালো চায়ের দোকান আছে। দুইবেলা বিরিয়ানি খাইয়া এতো সেলফ এনটাইটেল্ড ফিল করা লাগলে পুরান ঢাকার মানুষ বহুত হাম্বল। সিলেটি স্টুডেন্টরা এতো ডাম্ব, অন্য জেলার ৬-৭ এর বাচ্চাদের আইকিউ সিলেটি কলেজ স্টুডেন্টদের থেকে বেশি। অন্ধ ধার্মিক মানুষ চারপাশে, সব কট্টর মুসলিম নাইলে কট্টর হিন্দু দিয়া ভরা। আমার কাছে ৩টা পারমাণবিক বোমা থাকলে প্রথমটা সিলেটে ফেলতাম, দ্বিতীয়টা সিলেটে এবং তৃতীয়টাও সিলেটে ফেলতাম।"
প্রিয়া দেবের পাল্টা জবাব
ইউসুফের এই কুৎসাপূর্ণ বক্তব্যের জবাবে প্রিয়া দেব নামের এক ফেসবুক ব্যবহারকারী সিলেটের সম্প্রীতি, সংস্কৃতি ও ইতিহাস তুলে ধরে কড়া প্রতিবাদ জানান। প্রিয়া দেব তার পোস্টে লেখেন:
"সিলেটে কট্টর মুসলিম দিয়ে ভরা হলেও ১৯৭১ সালের পর আজ অব্দি সাম্প্রদায়িক দাঙ্গা সবচেয়ে কম কোন বিভাগে হয়েছে? সিলেটে। ৩৬০ আউলিয়ার মাজার, সাদা পাথর, লালাখাল, বিছনাকান্দি, শিমুল বাগানে ছুটি পেলেই সবাই কই আসেন? সিলেটে। সিলেটিদের কট্টর ধার্মিক বলেন? এই কট্টর ধার্মিকদের সিলেটে হিন্দু-মুসলিম মিলেমিশে থাকে। দুর্গাপূজায় সারা শহর ঝলমল করে, পূজায় রাতে ঘুরে কোনো মেয়েকে অনিরাপদ ফিল করতে হয় না। রামকৃষ্ণ মিশনে জুম্মাবারে আগুন লাগলে মসজিদ থেকে মুসল্লি ছুটে এসে আগুন নিভিয়েছে। সিলেটিরা নিজেদের মাতৃভাষা ও সিলেটি পরিচয় নিয়ে লজ্জিত না। আপনারা বিদেশে গিয়ে দেশকে গালি দেন, আর সিলেটিরা লন্ডনে গিয়ে রেমিটেন্স পাঠায় এবং নিজের এলাকা মনে রাখে।"
ইউসুফের প্রকাশ্যে অনুশোচনা ও ক্ষমা প্রার্থনা
দুই পক্ষের বক্তব্য ঘিরে অনলাইন ও সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্কের সৃষ্টি হলে ইউসুফ ওমর সালেকিন তার পূর্বের বক্তব্য মুছে ফেলে নতুন এক অনুশোচনামূলক পোস্ট দেন। সেখানে তিনি লেখেন:
"আসসালামু আলাইকুম। আমার পূর্বের পোস্টের জন্য আন্তরিকভাবে দুঃখিত। সিলেটে আসছি ১ বছরের বেশি সময় হবে, তিক্ত-মধুর সব ধরণের অভিজ্ঞতা হইসে। সাস্টিয়ান যত সিলেটি ভাই/বন্ধুদের দেখেছি সবাই হাম্বল আর খুবই ওয়েলকামিং। আমি প্রায়শই মিম শেয়ার করি এবং মাঝেমধ্যে বাড়াবাড়ি করে ফেলি। সত্যি বলতে আমার এই পোস্ট করাটা আসলেই বাড়াবাড়ি ছিল এবং অনেক বড় ভুল হয়ে গিয়েছে। মিম এবং ফানি পোস্টের অবশ্যই লিমিট থাকা উচিত, যা আমার দ্বারা ক্রস হয়েছে। আমি নিজের ভুল বুঝতে পেরেছি, ভুল সংশোধনের সুযোগ দেওয়ার অনুরোধ করছি।"