৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

জাতীয় রাজনীতি

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের ফের ফাঁসি হবে: রাশেদ খাঁন

আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে তারা আবারও জামায়াতে ইসলামীর নেতাদের ফাঁসি দেবে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহের শিশু কুঞ্জ স্কুল এন্ড কলেজে আয়োজিত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ খাঁন দাবি করেন, বর্তমান সরকারের আমলে রাষ্ট্র পুনর্গঠন না হলে তা আর কখনোই সম্ভব হবে না। তিনি অভিযোগ করেন, সরকার রাষ্ট্র পুনর্গঠনের পথে থাকলেও একটি পক্ষ আওয়ামী লীগকে মাঠে নামানোর চেষ্টা করছে এবং ’৭১-এর ঘাতক ও ’২৪-এর পরাজিত শক্তি এক হয়ে গেছে। একই সঙ্গে, জামায়াত আমিরের বক্তব্যের সঙ্গে শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণার যোগসূত্র রয়েছে বলেও তিনি দাবি করেন।

জামায়াতের রাজনৈতিক ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, সংসদে এবার বিরোধী দল হয়ে তারা ছায়া মন্ত্রিসভা গঠন করলেও সরকারের সহযোগিতা না করে বিরোধিতা করছে। জ্বালানি সংকটের মতো বৈশ্বিক সমস্যাকে পুঁজি করে জামায়াত সরকার পতনের জন্য লংমার্চ করছে উল্লেখ করে তিনি বলেন, তাদের ডাকে মানুষ আর রাজপথে নামবে না। তিনি আরও অভিযোগ করেন, জাতীয় নির্বাচনের আগে জামায়াত আমিরের সাধারণ ক্ষমা ঘোষণার ইন্ধনে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ মিছিল করার সাহস পাচ্ছে।

এর আগে সকালে ঝিনাইদহ শিশু কুঞ্জ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন রাশেদ খাঁন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আয়োজনে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *