৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

রাজনীতি সিলেট

সিলেটে জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবির সম্পন্ন

সিলেট নগরীর মদিনামার্কেট এলাকার একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই দিনব্যাপী রুকন (সদস্য) শিক্ষাশিবির সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও দলটির আমীর ডা. শফিকুর রহমান এমপি। সিলেট মহানগর জামায়াত এই শিক্ষাশিবিরের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, সংগঠনের দায়িত্বশীলদের মানবিক গুণ ও উন্নত নৈতিক মানে সেরা হতে হবে এবং মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে। তিনি বলেন, আল্লাহর আইন ছাড়া সুশাসন প্রতিষ্ঠা করা যাবে না। বক্তব্যে তিনি ব্যবসা-বাণিজ্য ও লেনদেনে স্বচ্ছতা রাখা, হারাম থেকে মুক্ত থাকা, পরিবারের সবার অধিকার রক্ষা করা এবং সন্তান পালনে দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন। একই সঙ্গে আগামী স্থানীয় নির্বাচনে সময়োপযোগী সিদ্ধান্তের আলোকে এগিয়ে থাকার আহ্বান জানান।

শিক্ষাশিবিরের সমাপনী অধিবেশনে সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় স্থানীয় ও আঞ্চলিক জামায়াত নেতারা বক্তব্য রাখেন। এতে সিলেট মহানগরীর রুকনরা অংশ নেন।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, নৈতিক ও সাংগঠনিক মানোন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ, আত্মশুদ্ধি ও জ্ঞানচর্চার প্রতি গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে নতুন নেতৃত্ব তৈরিতে মনোযোগী হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *