বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সিলেট বিভাগীয় সম্মেলন ও কাউন্সিল অধিবেশন শনিবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের সিলেট বিভাগীয় সভাপতি হিসেবে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার এবং বিভাগীয় সেক্রেটারি হিসেবে হাফিজ মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদীকে পুনর্নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি মুফাসসিরদের দায়িত্ব, কুরআন-সুন্নাহ ও সাহাবায়ে কেরামের জীবন থেকে শিক্ষা নিয়ে বক্তব্য উপস্থাপনের বিষয়ে কথা বলেন। সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানীর সভাপতিত্বে সম্মেলনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
কাউন্সিল অধিবেশন পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নাসির উদ্দীন হেলালী। মুফাসসিরদের মতামতের ভিত্তিতে সিলেট বিভাগের বিভাগীয় নেতৃত্বের পাশাপাশি সিলেট মহানগর, সিলেট জেলা, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা শাখার কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠান শেষে ইকামতে দ্বীনের আন্দোলনকে বেগবান করতে মুফাসসিরদের দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।