৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

আইন-শৃঙ্খলা সিলেট

বিশ্বনাথে জমি বিরোধে সংঘর্ষ, আহত ৩০

সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নে জমি-সংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়াসহ উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

লামাকাজী ইউনিয়নের ভূরকি গ্রামের বাসিন্দা ও বর্তমান চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া এবং একই ইউনিয়নের ইসবপুর গ্রামের হাজী সফির আলী পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। উভয় পক্ষ মাইকিং করে লোকজন সংগঠিত করে দফায় দফায় সংঘর্ষে জড়ায়। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে আহতদের মধ্যে গুরুতর আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষেতের জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে রোববার দুপুরে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, কেউ লিখিত অভিযোগ করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *