৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

আইন-শৃঙ্খলা বিজ্ঞান ও প্রযুক্তি সিলেট

সিলেটে উদ্ধারকৃত ৬০টি হারানো মোবাইল ফেরত দিল পুলিশ

সিলেটে হারিয়ে যাওয়া ৬০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ডিবি-সাইবার ক্রাইম ইউনিট।

শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় এসএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব ফোন হস্তান্তরিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমপি পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম।

দীর্ঘদিন পর হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকেরা সন্তোষ প্রকাশ করেন এবং এসএমপি ও ডিবি-সাইবার ক্রাইম ইউনিটের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার পুরোনো মোবাইল ফোন কেনার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। তিনি বিক্রেতার পরিচয়, বৈধ কাগজপত্র এবং ফোনের আইএমইআই (IMEI) নম্বর যাচাই করার আহ্বান জানান। এছাড়া মোবাইল ব্যবহারে সচেতন হওয়ার পাশাপাশি ফোন হারিয়ে গেলে দ্রুত নিকটস্থ থানায় জানাতে এবং প্রয়োজনীয় তথ্য-কাগজপত্র সংরক্ষণের অনুরোধ জানান তিনি।

জনসাধারণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতে এসএমপির এ ধরনের জনবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন কমিশনার। একই সাথে উদ্ধার অভিযানের সফলতার জন্য তিনি ডিবি-সাইবার ক্রাইম ইউনিটের সদস্যদের ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *