বিদেশযাত্রার সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি শেখ এহসান আহমদ উজ্জ্বল। বুধবার (২১ অক্টোবর) বিকেলে ইমিগ্রেশন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উজ্জ্বলকে শনাক্ত করা হয়। পরে তাঁকে সিলেটে নিয়ে আসা হয়।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, শেখ এহসান আহমদ উজ্জ্বলের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) তাঁকে আদালতে পাঠানোর কথা রয়েছে।