৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

আইন-শৃঙ্খলা সিলেট

মা-মেয়ের মৃত্যু, যা জানাল সাদাপাথর পরিবহন

সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুমাইয়া সিদ্দীকা তানিয়া (১৮) ও তাঁর ৯ মাসের শিশুকন্যা ইনাইয়া জান্নাতের মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ দুর্ঘটনাকবলিত যানটিকে ‘সাদাপাথর পরিবহন’-এর বাস বলে জানালেও, রোববার (১১ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে তা অস্বীকার করেছে পরিবহন কর্তৃপক্ষ।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম নিশ্চিত করেন, ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মা ও শিশুর মৃত্যু হয়। লাশ দুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান জানান, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের কাকুয়ারপাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে ধাক্কা দেয় সাদাপাথর পরিবহনের একটি বাস। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়ে ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে, রোববার সাদাপাথর পরিবহনের ম্যানেজার মোহাম্মদ হাফিজুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, দুর্ঘটনার সাথে তাদের কোনো বাস বা চালক জড়িত নন। দুর্ঘটনাকবলিত বাসটি তাদের মালিকানাধীন বা পরিচালনাধীন নয়। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরকে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ উল্লেখ করে তা সংশোধনের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *