৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

আইন-শৃঙ্খলা সিলেট

উপশহরে বোনের বাসায় যাওয়ার পথে শিশু জুনাইদ নিখোঁজ

সিলেট নগরের উপশহর থেকে বোনের বাসায় যাওয়ার পথে ১২ বছর বয়সী শিশু জুনাইদ মিয়া নিখোঁজ হয়েছে। গত ১০ অক্টোবর (শনিবার) সকাল সাড়ে ১১টার দিকে উপশহর 'এ' ব্লকের বাসা থেকে সুবিধবাজারে বোনের বাসার উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

পরিবারের সদস্যরা জানান, জুনাইদের স্থায়ী ঠিকানা হবিগঞ্জের মাধবপুর উপজেলায়। তার উচ্চতা প্রায় ৪ ফুট এবং গায়ের রং শ্যামলা। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল সাদা পাঞ্জাবি।

বাসা থেকে বের হওয়ার পর জুনাইদ সুবিধবাজারে বোনের বাসায় পৌঁছায়নি। সম্ভাব্য বিভিন্ন স্থানে ও পরিচিতদের বাসায় খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান না মেলায় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন স্বজনেরা। নিখোঁজের নির্দিষ্ট কোনো কারণ এখনো জানা যায়নি।

কোনো সহৃদয় ব্যক্তি শিশু জুনাইদের সন্ধান পেয়ে থাকলে বা তার বিষয়ে কোনো তথ্য জানা থাকলে ০১৩২০৯৮০৫৭২ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে তার পরিবার। সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কার দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *