৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

অপরাধ আইন-শৃঙ্খলা সিলেট

তাহিরপুরে ১৫ কেজি গাঁজাসহ যুবক-যুবতি গ্রেফতার

সুনামগঞ্জের তাহিরপুরে ১৫ কেজি গাঁজাসহ মো. এনাম মিয়া (২২) ও রিয়া আক্তার (২১) নামের দুইজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তাদের গ্রেফতার করা হয়।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাছিমপুর বাজার থেকে লাউড়ের গড় বাজারগামী সড়কে চেকপোস্ট বসানো হয়। একটি সবুজ রঙের সিএনজি থামালে এর দুই আরোহী নেমে পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করা হয়। তাদের সঙ্গে থাকা একটি সবুজ রঙের ট্রলি ব্যাগের ভেতর পলিথিন ও স্কচ টেপে মোড়ানো অবস্থায় ১৫ কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতার মো. এনাম মিয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার দক্ষিণ ছয়শ্রী এলাকার আব্দুল রশিদের ছেলে। রিয়া আক্তার হবিগঞ্জ সদরের ধুলিয়াখাল এলাকার রাশেদুল ইসলামের স্ত্রী।

এসআরবি-৯-এর মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের ও জব্দ করা আলামত তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *