৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

অপরাধ আইন-শৃঙ্খলা সিলেট

সিলেটে ৫ দিনে গ্রেফতার ১৭৩, ধরা পড়লো বিপুল চোরাই পণ্য

সিলেট মহানগরীর নিরাপত্তা জোরদার ও অপরাধ নিয়ন্ত্রণে পরিচালিত পাঁচ দিনের বিশেষ অভিযানে ১৭৩ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। ২৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চব্বিশ ঘণ্টাভিত্তিক এসব অভিযানে মাদকদ্রব্য ও ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে ২৬ সেপ্টেম্বর ৩২ জন, ২৭ সেপ্টেম্বর ৩৩ জন, ২৮ সেপ্টেম্বর ৪০ জন, ২৯ সেপ্টেম্বর ৩০ জন এবং ৩০ সেপ্টেম্বর ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। আটক ব্যক্তিদের তালিকায় নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত পলাতক আসামি, মাদক কারবারি এবং মেট্রোপলিটন অধ্যাদেশে অভিযুক্তরা রয়েছে।

অভিযানকালে ৫৯৭ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা, ৩,৪১২ কেজি ভারতীয় ফল, ১০৪টি কম্বল, ১,৬০০টি চকলেট ও ৪২,০০০ প্যাকেট বিড়ি উদ্ধার করা হয়। একই সঙ্গে এসএমপির ট্রাফিক বিভাগ অবৈধ ও নিয়মবহির্ভূত ৬০৫টি যানবাহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়, যার মধ্যে ২৯৯টি মামলার পাশাপাশি ৩০৬টি গাড়ি আটক করা হয়েছে।

গ্রেফতারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষা, সড়ক দুর্ঘটনা হ্রাস ও জনগণের নিরাপত্তা বিধানে পুলিশের এই বিশেষ তৎপরতা অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *