৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

চিকিৎসকদের জন্য নমুনা হিসেবে সরবরাহ করা ওষুধ বিক্রির দায়ে সিলেট নগরীর তালতলা এলাকার মেসার্স আল্-আরাফাহ্ মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

রোববার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে তালতলা এলাকার বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালায় জেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল আলম।

অভিযানকালে ফার্মেসিগুলোর ওষুধ বিক্রির কার্যক্রম পরিদর্শন করা হয়। এ সময় চিকিৎসকদের নমুনা হিসেবে সরবরাহ করা ওষুধ বিক্রির বিষয়টি ধরা পড়ে। পরে মেসার্স আল্-আরাফাহ্ মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মো. রাকিবুল আলম জানান, ওষুধ বিক্রিতে অনিয়ম ও বিধিবহির্ভূত কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থ রক্ষা এবং ওষুধ বিক্রিতে শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আইন ও বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *