৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

আইন-শৃঙ্খলা সিলেট

সিলেট রেলস্টেশনের পার্কিং এলাকা থেকে মরদেহ উদ্ধার

সিলেট রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে গাড়ি পার্কিং-সংলগ্ন আইল্যান্ড থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে দক্ষিণ সুরমা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। তাঁর আনুমানিক বয়স ৩৫ বছর।

পুলিশ জানায়, সকালে স্টেশনের পূর্ব পাশের পার্কিং এলাকায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। তবে মরদেহের সঙ্গে কোনো কাগজপত্র বা জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়নি। ফলে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উজ্জামান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ব্যক্তিটি ভবঘুরে হতে পারেন বলে পুলিশের প্রাথমিক ধারণা। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *