৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

আইন-শৃঙ্খলা সিলেট

কিশোর গ্যাংয়ের আড্ডায় পুলিশের হানা, গ্রেপ্তার ২২৭

কিশোর গ্যাং, ছিনতাই, মাদক ও জুয়া ঠেকাতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) বিশেষ অভিযান চালাচ্ছে। ৪ অক্টোবর শুরু হওয়া এই অভিযানে ৭ অক্টোবর রাত পর্যন্ত ২২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে ৬৪ জনকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে এবং ১৬১ জনকে আদালতে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে আরও দুজন সাজা পেয়েছেন। থানাভিত্তিক হিসাবে দক্ষিণ সুরমায় ৭০, কোতোয়ালিতে ৬৮, এয়ারপোর্টে ২৮, জালালাবাদে ২৬, মোগলাবাজারে ১৯ এবং শাহপরান (রহ.) থানায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, রাত বাড়ার সঙ্গে সঙ্গে নগরের বিভিন্ন এলাকায় টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি চায়ের দোকান, রেস্তোরাঁ ও বিভিন্ন আড্ডাস্থলে তল্লাশি চালানো হচ্ছে।

অভিযানের আগে রাত বাড়লে নগরের বিভিন্ন এলাকায় কিশোর ও তরুণদের আড্ডা জমত। পুলিশের এই তৎপরতায় রাতের নগরীতে কমেছে অপ্রয়োজনীয় জটলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *