৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

আইন-শৃঙ্খলা আবহাওয়া ও পরিবেশ সিলেট

জাফলঙে বালুখেকোদের বিরুদ্ধে কঠোর প্রশাসন: জরিমানা দেড় লাখ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র জাফলঙে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৬ অক্টোবর) পরিচালিত এই অভিযানে দুজনকে আটক করা হয়েছে।

অভিযানের সময় প্রায় ২৫ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত এসব বালু সুরক্ষার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। ঘটনায় জড়িত আটক দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের পৃথক দুটি মামলায় মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষে এ ঝটিকা অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ উদ্দিন।

স্থানীয় পরিবেশ রক্ষা ও ইজারা-বহির্ভূত স্থান থেকে বালু উত্তোলন রোধে প্রশাসনের এই তৎপরতা চালানো হয়। জাফলং পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকা হওয়ায় এখানে অপরিকল্পিত বালু-পাথর উত্তোলন দীর্ঘদিন ধরেই পরিবেশের বিপর্যয় ঘটিয়ে আসছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু উত্তোলন ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *