৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

আইন-শৃঙ্খলা সিলেট

‘ঘুষ খাওয়া লাগবে’ বলা হবিগঞ্জের এএসআই ক্লোজড

হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসাইনের ঘুষ নিয়ে বিতর্কিত মন্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে থানা থেকে প্রত্যাহার (ক্লোজড) করে হবিগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) রাতে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, সম্প্রতি রানীগাঁও বাজারের ব্যবসায়ী নোমান মিয়ার করা একটি মামলার তদন্তে গিয়েছিলেন এএসআই ইলিয়াস হোসাইন। সেখানে উপস্থিত লোকজনের সামনে ঘুষ প্রসঙ্গে কথা বলতে গিয়ে এক পর্যায়ে বলেন, ‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়া লাগবে।’ উপস্থিত স্থানীয় এক ব্যক্তি মোবাইল ফোনে তাঁর এই বক্তব্যের ভিডিও ধারণ করেন এবং পরে তা ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এ বিষয়ে তাঁর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। কিছু সূত্রে তাঁর বিরুদ্ধে পূর্বের একাধিক তদন্তে অর্থ দাবির মৌখিক অভিযোগের কথা বলা হলেও তা এখনো তদন্তাধীন।

চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ধারণকৃত ভিডিওটি উদ্ধার করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে বর্তমানে বিভাগীয় তদন্ত চলছে এবং তদন্ত প্রতিবেদন সাপেক্ষে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তী সময় যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *