২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

অপরাধ আইন-শৃঙ্খলা সিলেট

মৌলভীবাজারে পৃথক অভিযানে ৩৪৫ পিস ইয়াবা উদ্ধার

মৌলভীবাজারে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৩৪৫ পিস ইয়াবাসহ মো. নজরুল ইসলাম খান (৪১) ও মুমিন মিয়া ওরফে মনা (১৯) নামের দুইজনকে আটক করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে মৌলভীবাজার সদর এবং কুলাউড়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে কুলাউড়া উপজেলার মনরাজ এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ৫৫ পিস ইয়াবাসহ মুমিন মিয়াকে আটক করা হয়। এ সময় তার সহযোগী কাউছার মিয়া পালিয়ে যাওয়ার সময় একটি প্যাকেট ফেলে যান, যা থেকে পরবর্তীতে আরও ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

একই রাতে অপর এক অভিযানে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে ১৪০ পিস ইয়াবাসহ ওসমানীনগর উপজেলার ইব্রাহীমপুর এলাকার বাসিন্দা মো. নজরুল ইসলাম খানকে আটক করে পুলিশ।

এই ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পলাতক কাউছার মিয়াকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *