৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

অপরাধ আইন-শৃঙ্খলা রাজনীতি সিলেট

সিলেটে যুবদল নেতা বদরুল হত্যা মামলায় দুই আসামি কারাগারে

সিলেটের গোয়াইনঘাটে যুবদল নেতা ও ব্যবসায়ী বদরুল হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৬ অক্টোবর) তাঁদের আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। গ্রেপ্তার দুজন হলেন মামুনুর রশীদ (৩৬) ও সুয়াইবুর রহমান ওরফে ছবুর (৩৮)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোরল।

সোমবার ভোরে সুনামগঞ্জের দিরাই থানার উশনপুর ও নন্দীপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মামুনুর রশীদ গোয়াইনঘাটের গোরাগাঁও এলাকার মুহিবুর রহমানের ছেলে। সুয়াইবুর রহমান ওরফে ছবুর একই এলাকার আবদুল হামিদ বুলাইয়ের ছেলে।

নিহত বদরুল আলম গোয়াইনঘাটের হাদারপাড় এলাকার বাসিন্দা ছিলেন। তিনি সাবেক ছাত্রদল নেতা এবং যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি ব্যবসাও করতেন।

গত ১১ অক্টোবর ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে গোরাগাঁও এলাকায় বদরুল ও তাঁর সঙ্গী ছাদেককে থামিয়ে হামলা চালায় কয়েকজন। এতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বদরুলকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার দুজনকে এজাহারনামীয় আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *