৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

আবহাওয়া ও পরিবেশ সিলেট

শ্রীমঙ্গলে বসতঘরের পাশে শঙ্খিনী সাপ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের পাশে শঙ্খিনী সাপের উপস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

শ্রীমঙ্গলের রামনগর মণিপুরী পাড়া এলাকায় খলিলুর রহমানের বসতঘরের পাশে সাপটি দেখতে পাওয়া যায়। স্থানীয়দের তথ্যমতে, সাপটি সকাল থেকেই ওই এলাকায় ঘোরাফেরা করছিল। সন্ধ্যায় আবার সাপটি দেখতে পেয়ে খলিলুর রহমান বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।

খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে যান। পরে ফাউন্ডেশনের সদস্যরা সাপটি শনাক্ত করে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। উদ্ধার শেষে সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *