২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

Uncategorized

বিশ্বনাথে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি

সিলেটের বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজার এলাকা থেকে আরিফ মিয়া (১৩) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তিনি নিখোঁজ হন। সম্ভাব্য সকল স্থানে সন্ধান চালিয়েও কোনো খোঁজ না পাওয়ায় সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছে পরিবার।

নিখোঁজ আরিফ বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজারের মাদানিয়া মাদ্রাসার হেফজ বিভাগের আবাসিক ছাত্র। সে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের গোমরাগুল গ্রামের শফিক মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৬টার দিকে নতুন বাজার এলাকা থেকে আরিফ নিখোঁজ হয়। দীর্ঘ সময় বাড়ি ও মাদ্রাসায় না ফেরায় স্বজনেরা আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেন। নিখোঁজের প্রায় ৪৮ ঘণ্টা পার হলেও তার কোনো সন্ধান না মেলায় সোমবার বিকেলে বিশ্বনাথ থানায় পরিবারের পক্ষ থেকে আইনি সুরক্ষার জন্য জিডি করা হয়।

নিখোঁজ আরিফ মিয়ার সন্ধান পেতে তার পরিবার সমাজের সকল স্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছে। কোনো সহৃদয় ব্যক্তি তার খোঁজ পেয়ে থাকলে বা কোনো সঠিক তথ্য জানা থাকলে পরিবারের দেয়া মোবাইল নম্বর ০১৭২৮৩০৩০২৮-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *