২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

Uncategorized

নবীগঞ্জে গোপলা নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, অপমৃত্যুর মামলা

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর এলাকার গোপলা নদী থেকে সাদিয়া আক্তার (২৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। নিহত সাদিয়া আক্তার গজনাইপুর ইউনিয়নের শতক (সৈয়দাবাদ) গ্রামের ফারুক মিয়ার মেয়ে এবং এক সন্তানের জননী। তাঁর স্বামী প্রবাসে থাকায় তিনি বাবার বাড়িতেই বসবাস করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাদিয়া আক্তার মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং এর আগেও কয়েকবার পানিতে ঝাঁপ দেওয়া বা ডুবে যাওয়ার চেষ্টা করেছিলেন। তবে এসবের ভিত্তিতে বা ময়নাতদন্ত না হওয়ায় মৃত্যুর সুনির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে গোপলার বাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাজল দেব জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *