সিলেটের জালালাবাদ থানাধীন উপরপাড়া পয়েন্টে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মো. কাওছার আহমদ (৩২) নামে এক যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।
গত ২৪ অক্টোবর রাত আনুমানিক ৭টার দিকে উপরপাড়া পয়েন্টের পাকা সড়কে এ অভিযান চালানো হয়।
আটক কাওছার আহমদ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফেদারগাঁও গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত আব্দুল সোবহান এবং মাতার নাম মায়ারুন নেছা।
এ ঘটনায় ২৫ অক্টোবর জালালাবাদ থানায় মামলা নম্বর ২২ রুজু করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক)/৪১ ধারায় মামলাটি করা হয়েছে।