সাবেক সংসদ সদস্যের ছেলে ফজলে রাব্বি সাদমান ও মৌলভীবাজার জেলা যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) রাতে মৌলভীবাজার শহরে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
মৌলভীবাজার মডেল থানায় তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশ জানায়, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে এসব মামলা করা হয়। ৫ আগস্টের পর থেকে তাঁরা পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তার দুজন মৌলভীবাজার শহরে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।