১৮ আগস্ট ২০২৬, মঙ্গলবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

সিলেট

মাধবপুর সীমান্তে বিপুল ভারতীয় মাদকদ্রব্য জব্দ

হবিগঞ্জের মাধবপুর সীমান্তে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও ২৭০ বোতল ইস্কফ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার জয়নগর এলাকা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় চোরাচালানিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্র জানায়, সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর ধর্মঘর বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটের দিকে জয়নগর এলাকার সীমান্ত পিলার ১৯৯২/২২-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি অবস্থান নেয়। এ সময় ভারত সীমান্ত থেকে ১৪-১৫ জন ব্যক্তি ব্যাগ হাতে আসছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া ব্যাগগুলো থেকে পলিথিন ও কাগজে বিশেষ কৌশলে লুকানো ২০ কেজি গাঁজা এবং ২৭০ বোতল ইস্কফ উদ্ধার করা হয়।

সীমান্তবর্তী অঞ্চলে মাদক পাচার ও চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিজয়নগর, আখাউড়া ও মাধবপুর সীমান্ত এলাকায় মাদকবিরোধী এই নজরদারি অব্যাহত রয়েছে বলে জানানো হয়।

উদ্ধারকৃত ভারতীয় মাদকের বিষয়ে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হয়েছে। সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর এসব মাদকদ্রব্য ধ্বংসের উদ্দেশ্যে ব্যাটালিয়ন সদরে জমা রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *