৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

জনস্বার্থ সংবাদ সিলেট স্বাস্থ্য

সিলেটে বাড়ছে ডেঙ্গুর চোখরাঙানি, বিভাগে আক্রান্ত ৪৩৮

সিলেট বিভাগে ডেঙ্গু পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক রূপ নিচ্ছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ অক্টোবর পর্যন্ত পুরো বিভাগে মোট ৪৩৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৩৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের ২ অক্টোবরের দৈনিক বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও চারজনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। আক্রান্ত চারজনকেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এই সময়ে নতুন করে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। বর্তমানে শুধু ওসমানী হাসপাতালেই ১৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, এ বছর সিলেট বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন হবিগঞ্জ জেলায় (১৮৭ জন)। এছাড়া সুনামগঞ্জে ৯৯, সিলেটে ৯৪ এবং মৌলভীবাজারে ৪৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। পাশাপাশি দেশের অন্যান্য জেলা থেকে আসা আরও ১৩ জন আক্রান্ত রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা নিয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছরে এ বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারে একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জ জেলায় এখন পর্যন্ত কোনো ডেঙ্গু রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। আবহাওয়াবিদ ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বর্ষা-পরবর্তী এই সময়ে এডিস মশার বংশবিস্তার বেড়ে যায়। তাই ডেঙ্গুর বিস্তার রোধে ত্বরিত মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার এবং সর্বসাধারণকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *