৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

রাজনীতি সিলেট

শাহজালালের দানবাক্সে তারেক রহমানকে চিঠি, কী প্রস্তাব?

সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্সের টাকা গণনার সময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে লেখা একটি বেনামি চিঠি পাওয়া গেছে। চিঠিতে বিএনপির সদস্য ও কর্মী হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) মাজারের দানবাক্স ও ডেগ খোলার পর টাকা গণনার সময় চিঠিটি পাওয়া যায়। সিলেটের জেলা প্রশাসক মো. আবদুল্লাহ আল মামুনের উপস্থিতিতে এ কার্যক্রম শুরু হয়।

চিঠিতে বিএনপির সদস্য হতে এসএসসি পরীক্ষায় জিপিএ ২.৫০ এবং কর্মী হতে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৩.৫০ থাকার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি, এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার আগে কাউকে বিএনপির রাজনীতিতে যুক্ত হতে না দেওয়ার কথাও লেখা হয়েছে।

চিঠির লেখক দাবি করেছেন, তিনি ২০১১ সালে রাজনীতিতে যুক্ত হয়েছিলেন। পরে রাজনীতি থেকে সরে যান। চিঠির শেষাংশে তারেক রহমানকে উদ্দেশ করে লেখা হয়েছে, ‘আমি চাই, পরিবর্তনটা আপনার হাত ধরেই আসুক।’

তবে চিঠিটির লেখক কে, তা জানা যায়নি। চিঠিটি তারেক রহমান বা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়েছে কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *