২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

Uncategorized

ছাতকে ১৫ লাখ ভারতীয় পণ্যসহ আটক ১

সুনামগঞ্জের ছাতকে আনুমানিক ১৫ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় প্রসাধনী, পোশাক ও একটি পিকআপ ভ্যানসহ জহিনূর (২৮) নামের এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ছাতক পৌরসভার পেপার মিল বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়। জহিনূর বিশ্বম্ভরপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের মো. আতাবুরের ছেলে।

এসআরবি জানায়, শুক্রবার বিকেলে এসআরবি-৯, সিপিসি-৩ সুনামগঞ্জের একটি দল ছাতক উপজেলা পরিষদের সামনে অবস্থানকালে গোপন সংবাদ পায় যে, পেপার মিল বাজারের একটি ভূসি মালের দোকানের সামনে পাকা রাস্তার ওপর একটি পিকআপে অবৈধ ভারতীয় মালামালসহ কয়েকজন অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে জহিনূরকে আটক করা হয়।

পরবর্তীতে পিকআপ ভ্যানে থাকা ১৪টি প্লাস্টিকের বস্তা থেকে ৩৭৩ পিস শাড়ি, ১৭ পিস লেহেঙ্গা, ১,৪৩৪ পিস ফেসওয়াশ, ২৬৭ পিস সানস্ক্রিন, ৪১০ পিস ময়েশ্চারাইজার, ৬ পিস শেকমার্ক মিল্ক ও ৫ পিস প্রোটিন পাউডার উদ্ধার করা হয়। এসআরবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন যে এসব পণ্য ভারত থেকে সীমান্ত দিয়ে অবৈধভাবে বিক্রি করার উদ্দেশ্যে আনা হয়েছিল।

সিলেট এসআরবি-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাঁকে ও জব্দকৃত মালামাল ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *