সড়ক উন্নয়নকাজের জন্য সিলেটের জৈন্তাপুর উপজেলার জাফলং এলাকায় রবিবার (১ নভেম্বর) সকাল থেকে টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১১ কেভি জাফলং ফিডারের আওতায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
জৈন্তাপুর বিদ্যুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী শাহেদুর রহমান জানান, আসামপাড়া থেকে জাফলং পর্যন্ত সড়ক উন্নয়নকাজের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে বিকেল ৪টার আগেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে।
সাময়িক এ বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে অসুবিধা হবে, সে জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। একই সঙ্গে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সময় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখার অনুরোধ জানানো হয়েছে।