স্বামীর জন্য একটি ভালো চাকরি ও মানসিক শান্তি কামনা করে সিলেটের হযরত শাহজালাল (র.) মাজারের দানবাক্সে চিঠি দিয়েছেন এক নারী। শনিবার (২৪ অক্টোবর) মাজারের ডেকচি ও দানবাক্সের টাকা গণনার সময় ভক্তদের বিভিন্ন দোয়া, অভিযোগ ও শুভকামনাসংবলিত চিঠির মধ্যে এটি পাওয়া যায়।
শনিবার সকাল থেকে মাজারের ডেকচি ও দানবাক্সের টাকা পঞ্চমবারের মতো প্রকাশ্যে গণনা করা হচ্ছে।
নাম উল্লেখ না করে ওই নারী চিঠিতে লিখেছেন, ‘হে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি, আপনার উছিলায় আমার আহাল (স্বামী)- উনাকে একটা ভালো চাকরি দিন এবং উনার মানসিক শান্তি দান করুন।’