৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

আইন-শৃঙ্খলা সিলেট

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় অনুষ্ঠিত এ কর্মসূচি থেকে হামলায় জড়িত থাকার অভিযোগে ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতাল থেকে বহিষ্কারের দাবি জানানো হয়েছে।

সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা এহসানুল হক তাহেরের নেতৃত্বে নগরীর চৌহাট্টা এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়। এতে শতাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। মিছিল শেষে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে এহসানুল হক তাহের বলেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সিলেটভিউ২৪ ডটকমের প্রতিবেদক নিবেন্দু তালুকদার ও দৈনিক শ্যামল সিলেটের আলোকচিত্র সাংবাদিক রেজা রুবেল হামলার শিকার হয়েছেন। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত।

হাসপাতালের অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ তুলে তাহের বলেন, ওসমানী হাসপাতালকে কোনো ধরনের অনিয়ম বা সন্ত্রাসী কর্মকাণ্ডের আখড়া হতে দেওয়া যাবে না। নার্স, আনসার সদস্য, ওয়ার্ডবয় কিংবা ইন্টার্ন চিকিৎসক, যার বিরুদ্ধেই অবহেলা বা অনিয়মের অভিযোগ উঠুক, তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

ঘটনার সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের অবহেলা থাকলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে সিলেটবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তাহের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *