প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের ওসমানীনগরে র্যালি ও সমাবেশ করেছে উপজেলা যুবদল। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৩টায় গোয়ালাবাজারে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে বিস্তৃত করা এবং গণতান্ত্রিক আন্দোলনে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিএনপি ও যুবদলের নেতারা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন বলেন, যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনের অগ্রগতিতে শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন তিনি। যুবসমাজের শক্তি ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম বিস্তৃত করার আহ্বানও জানান।
ফখর উদ্দিন বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও সামাজিক উন্নয়নে যুবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে তাঁদের সমস্যা ও প্রত্যাশা উপলব্ধি করার জন্য সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
ওসমানীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনির সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিনের পরিচালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল। তিনি বলেন, যুবদলের নেতাকর্মীদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনেও যুবসমাজকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক রেদওয়ান আহমদ, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক সৈয়দ মোফাজ্জল আলী, ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিক আলী এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম ছালিক মেম্বার।
এ ছাড়া উপস্থিত ছিলেন আবুল কালাম, নুরুল ইসলাম রেজন, আনহার মিয়া, আকিক চৌধুরী, জাকির হোসেন বদরুল, আবদুল গফুর, আবুল কালাম আজাদ, ওয়েস মিয়া আক্কাস, তছির আলী, সৈয়দ ফয়সল আলী, বাবু সনজিদ বেনাজি, কবির মিয়া ও আক্তার মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তাঁদের মধ্যে ছিলেন ওসমানীনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুয়েব আহমদ এবং দয়ামীর ইউনিয়ন যুবদলের সভাপতি কাওছার আহমদ।
সমাবেশের আগে গোয়ালাবাজারে র্যালি বের করা হয়। এতে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।