সিলেটের সীমান্তবর্তী নয়টি বিওপি এলাকায় অভিযান চালিয়ে ১০ লাখ ৪৫ হাজার ১০০ টাকা মূল্যের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের তালিকায় রয়েছে ভারতীয় গরু, কম্বল, চিনি, দুধ, ফুচকা, কসমেটিকস সামগ্রী ও ট্রাকের রিম।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর আওতাধীন সোনালী চেলা, ডিবির হাওর, প্রতাপপুর, বিছানাকান্দি, পান্থুমাই, সংগ্রাম, সোনারহাট, কালাইরাগ ও তামাবিল বিওপির সদস্যরা নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেন।
জব্দ করা পণ্যগুলোর বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক। দেশ ও জাতির স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।