৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

জনস্বার্থ সংবাদ সিলেট

একযোগে সিলেটের ৩ সাব-রেজিস্ট্রার বদলি

সিলেট বিভাগের তিনজন সাব-রেজিস্ট্রারকে অন্য জেলায় বদলি করা হয়েছে। একই সঙ্গে ঢাকা ও কক্সবাজার থেকে চারজনকে সিলেট বিভাগের বিভিন্ন কার্যালয়ে পদায়ন করা হয়েছে। সারা দেশে ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে বদলি করে সোমবার (২৬ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকার মোহাম্মদপুর থেকে আব্দুল কাদিরকে সিলেট সদর, কক্সবাজারের উখিয়া থেকে মো. মোরশেদ আলমকে সিলেটের জৈন্তাপুর, ঢাকার শ্যামপুর থেকে মো. আখলাকুর রহমানকে সুনামগঞ্জের জগন্নাথপুর এবং ঢাকার পল্লবী থেকে মো. জাহিদুল হককে মৌলভীবাজারের রাজনগরে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, সিলেট সদর থেকে মিনহাজ উদ্দিনকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ, সুনামগঞ্জের দোয়ারাবাজার থেকে মো. তফাজ্জল হোসেনকে নরসিংদীর পলাশ এবং সিলেটের বিয়ানীবাজার থেকে মো. জয়নাল আবেদীনকে ফেনীর ছাগলনাইয়ায় বদলি করা হয়েছে।

নিবন্ধন অধিদপ্তরের স্মারকের পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কার্যক্রমের সমন্বয়ের স্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। জনস্বার্থে জারি করা আদেশ অনুযায়ী, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করতে হবে।

নতুন কর্মস্থলে যোগদানের বিষয়ে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারির জন্য মহাপরিদর্শক, নিবন্ধনকে অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *