৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

অর্থনীতি জনস্বার্থ সংবাদ সিলেট সীমান্ত সংবাদ

তাহিরপুরে নারীদের স্বাবলম্বী করতে ২৪ সেলাই মেশিন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী অবহেলিত এলাকার নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী করার লক্ষ্যে ২৪টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ‘সুন্নাতুন নবী হিউম্যানিটি ফাউন্ডেশন’-এর সহযোগিতায় ও ‘মনসুর উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্ট’-এর উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, সীমান্তবর্তী পিছিয়ে পড়া নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। সেলাই মেশিনের মাধ্যমে নারীরা ঘরে বসে আয়ের সুযোগ পাবেন, যা তাঁদের নিজেদের পাশাপাশি পরিবারের আর্থিক উন্নয়নে ভূমিকা রাখবে।

মনসুর উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক ছফির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টের অন্যতম পৃষ্ঠপোষক মাওলানা ফখর উদ্দিন ও জালাল উদ্দিন। এছাড়া সুন্নাতুন নবী হিউম্যানিটি ফাউন্ডেশনের সদস্য নাজির আহমেদ, রিয়াজ উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের মানবিক উদ্যোগের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং নারীদের কর্মসংস্থান বৃদ্ধি সম্ভব। অনুষ্ঠান শেষে আয়োজকরা ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *