১৮ আগস্ট ২০২৬, মঙ্গলবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

স্বাস্থ্য

সেপ্টেম্বরে চূড়ায় উঠতে পারে ডেঙ্গু পরিস্থিতি: বিশেষজ্ঞ

চিকিৎসা সরঞ্জাম প্রতীকী

কীটতত্ত্ববিদ কবিরুল বাশার সতর্ক করে বলেছেন, এ বছর ডেঙ্গু পরিস্থিতি আগস্টের বদলে সেপ্টেম্বরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। তার ভাষায়, উর্ধ্বমুখী প্রবণতা আগস্ট পেরিয়ে সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

বিশেষজ্ঞরা মশা নিয়ন্ত্রণে একটি কেন্দ্রীয় ও সমন্বিত কর্তৃপক্ষ গঠনের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, বর্তমানে বিভিন্ন সংস্থা নিজেদের মতো করে মশা নিয়ন্ত্রণ কার্যক্রম চালানোয় সার্বিক নিয়ন্ত্রণ কর্মসূচি কার্যকর হচ্ছে না।

উৎসমুখে মশার প্রজনন বন্ধ করা এবং জাতীয়ভাবে সমন্বিত পরিকল্পনা প্রণয়নের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা, যাতে আসন্ন মাসগুলোতে পরিস্থিতি আরও অবনতি না ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *