৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

ব্যবসা রাজনীতি সিলেট

চেম্বার নির্বাচন চাইলেন মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল, সমর্থন আরিফুলের

সিলেটের দক্ষিণ সুরমার চণ্ডীপুলস্থ কুশিয়ারা কনভেনশন হলে শনিবার (২৬ সেপ্টেম্বর) ‘সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ’-এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন যথাসময়ে আয়োজনের দাবি জানান মেয়র প্রার্থী ডা. নুরুল ইসলাম বাবুল। তাঁর দাবিতে সমর্থন জানান অনুষ্ঠানের প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্যকালে ডা. নুরুল ইসলাম বাবুল বলেন, দীর্ঘদিন ধরে চেম্বারে নির্বাচন না হওয়া দুঃখজনক। তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিজয়ী প্রতিনিধিদের হাতে চেম্বারের দায়িত্ব তুলে দেওয়ার প্রস্তাব দেন। এতে ব্যবসায়ীদের ঐক্য আরও সুদৃঢ় হবে এবং তাঁদের অধিকার আদায়ের পথ সুগম হবে বলে তিনি উল্লেখ করেন।

আরিফুল হক চৌধুরী তাঁর বক্তব্যে চেম্বারের পরিচালনা নির্বাচিত প্রতিনিধিদের হাতে থাকার প্রয়োজনীয়তার কথা বলেন। তিনি নুরুল ইসলাম বাবুলের প্রস্তাবকে প্রকাশ্যে সমর্থন জানান বলে অনুষ্ঠানে জানানো হয়।

এদিকে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন ৫ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও ২৪ পরিচালকসহ মোট ২৭টি পদে নির্বাচন হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *