৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

জনস্বার্থ সংবাদ জাতীয় ব্যবসা সিলেট

সিলেটসহ সারাদেশে দোকানপাট বন্ধ করতে হবে যখন

সিলেটসহ সারাদেশে আজ শুক্রবার (২৩ অক্টোবর) থেকে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধ রাখতে হবে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ অনুমতির মেয়াদ গতকাল ২২ অক্টোবর শেষ হয়েছে। ফলে আবারও আগের সময়সূচিতে ফিরছে দোকানপাট বন্ধের নিয়ম।

বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যকর রাখতে চলতি বছর কয়েক দফায় দোকানপাট খোলা রাখার সময় পরিবর্তন করেছে সরকার। সর্বশেষ গত ৫ অক্টোবর বিদ্যুৎ বিভাগ দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেয়। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ায় আজ থেকে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার আগের নিয়ম কার্যকর হয়েছে। এতে রাতের বেলা দোকান খোলা রাখার সময় কমেছে দুই ঘণ্টা।

এর আগে চলতি বছরের এপ্রিলের শুরুতে দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে বন্ধের সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়। কোরবানির ঈদ সামনে রেখে ১২ মে থেকে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া হয়। এরপর জুনে সময়সীমা রাত ৯টা করা হয়। পরে ১২ আগস্ট বিদ্যুৎ সাশ্রয়ের কথা বিবেচনায় নিয়ে দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সময়সূচি নির্ধারণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *