১৮ আগস্ট ২০২৬, মঙ্গলবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

চাকরি

বাংলাদেশ ব্যাংকে ৩২৫ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

চাকরির সাক্ষাৎকার প্রতীকী

বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ১১টি ক্যাটেগরিতে মোট ৩২৫টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে erecruitment.bb.org.bd ঠিকানায় আবেদন করতে হবে। পদভেদে আবেদন ফি ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত নির্ধারিত করা হয়েছে, যা ডাচ-বাংলা ব্যাংকের রকেটের মাধ্যমে পরিশোধযোগ্য।

প্রার্থীদের বয়স ২০২৬ সালের ১ এপ্রিল নাগাদ ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে, তবে জ্যেষ্ঠ পদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। কম্পিউটার সায়েন্স, তথ্যপ্রযুক্তি ও আইনসহ প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদনের যোগ্য বিবেচিত হবেন।

নিযোগপ্রাপ্তদের বেতন গ্রেডভেদে ১৬ হাজার থেকে ৬৭ হাজার ১০ টাকা পর্যন্ত নির্ধারিত করা হয়েছে। এটি একটি স্থায়ী সরকারি চাকরি হওয়ায় প্রার্থীদের মধ্যে বিপুল সাড়া পড়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *