৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

জনস্বার্থ সংবাদ সিলেট

কুলাউড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ১৫৪ জন

মৌলভীবাজারের কুলাউড়ায় সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের তথ্য সংগ্রহে ১৪০ জন তথ্য সংগ্রহকারী ও ১৪ জন সুপারভাইজারসহ মোট ১৫৪ জন কর্মী দায়িত্ব পালন করবেন। উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় পর্যায়ক্রমে এ কার্যক্রম পরিচালনা করা হবে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এসব তথ্য জানানো হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মার সভাপতিত্বে প্রেস কনফারেন্সে মূল পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়া তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার। তিনি বলেন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে সঠিকভাবে চিহ্নিত করে বাছাই করা এই কার্যক্রমের প্রধান লক্ষ্য। সরকারের ‘স্বাবলম্বী পরিবার গড়ার’ প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মা জানান, প্রথম ধাপে উপজেলার ভূকশিমইল, শরীফপুর ও কুলাউড়া সদর ইউনিয়নের তিনটি ওয়ার্ডে তথ্য সংগ্রহের কাজ পরিচালিত হবে। এ পর্যায়ে ১২ জন তথ্য সংগ্রহকারী ও ৩ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন। পরবর্তীতে পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় এ কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে।

প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদওয়ান খান, সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা সোনা মোহন বিশ্বাস এবং সাংবাদিক মো. মছব্বির আলী, আজিজুল ইসলাম, নাজমুল ইসলাম, নাজমুল বারী সোহেল, মহি উদ্দিন রিপন, ময়জুল ইসলাম ও কেফায়েত হোসেন সোলেমানসহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *