৮ নভেম্বর ২০২৬, রবিবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

জাতীয় সিলেট

সংকটে দেশের স্বার্থে এক হওয়ার আহ্বান কমিশনারের

জাতীয় যেকোনো সংকট ও প্রয়োজনে দেশের স্বার্থে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. মশিউর রহমান। তিনি বলেছেন, ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে ভূমিকা রাখতে পারলে দেশ সমৃদ্ধির কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে।

শনিবার (৭ নভেম্বর) সকালে সিলেট নগরীর শাহী ঈদগাহস্থ ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের মিলনায়তনে ‘ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা: দেশপ্রেম, জাতীয় ঐক্য ও সার্বভৌমত্ব সুরক্ষা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১৯৭৫ সালের ৭ নভেম্বরের প্রসঙ্গ টেনে বিভাগীয় কমিশনার বলেন, সেদিন দেশ গভীর সংকট ও অস্থিরতার মুখোমুখি হয়েছিল। সেই ক্রান্তিলগ্নে দেশপ্রেমিক সিপাহী ও জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছিল। সিপাহী ও জনতার এই ঐতিহাসিক ঐক্যের কারণেই ‘বিপ্লব ও সংহতি’ কথাটি একসূত্রে গাঁথা।

সংহতির অর্থ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, মানুষের পাশে দাঁড়ানো, সংকটকালে ঐক্যবদ্ধ থাকা এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সবাই এক থাকাই সংহতি।

জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ রাখতেও ইমামদের ভূমিকার ওপর গুরুত্ব দেন মো. মশিউর রহমান। তিনি বলেন, মসজিদের মিম্বার থেকে আলেম ও ইমামদের দেওয়া দিকনির্দেশনার প্রতি সাধারণ মানুষের গভীর আস্থা ও শ্রদ্ধা রয়েছে। এ কারণে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে মানুষকে সচেতন করতে তাঁরা কার্যকর ভূমিকা রাখতে পারেন।

ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ড. সৈয়দ শাহ এমরানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক কৃষিবিদ আনোয়ারুল কাদির। স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন সিলেটের সহকারী পরিচালক মো. সাহাবউদ্দিন। সভা সঞ্চালনা করেন সৈয়দ ফখরুল ইসলাম।

এর আগে দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয় থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কার্যালয় প্রাঙ্গণে ফিরে আসে। পরে একই কার্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *