২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

ধর্ম রাজনীতি সিলেট

শেখঘাটে জামায়াতের সীরাত মাহফিলে ন্যায়ভিত্তিক সমাজ গড়ার আহ্বান, ড. বাবুল

সিলেট নগরীর শেখঘাট জামে মসজিদ সংলগ্ন পয়েন্টে সিলেট মহানগর কোতোয়ালী পশ্চিম থানার ১২নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে এক সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে আয়োজিত এ মাহফিলে ধর্মপ্রাণ মানুষের বিপুল সমাগম ঘটে।

মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল। তিনি মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. নূরুল ইসলাম বাবুল বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি ও সমাজজীবনে ন্যায়, মানবিকতা ও জবাবদিহিতার চর্চা নিশ্চিত করতে হবে। নবীজি (সা.) কেবল ইবাদতের শিক্ষা দেননি, মানুষের অধিকার রক্ষা, আমানতদারি ও ন্যায়বিচারের মাধ্যমে একটি কল্যাণভিত্তিক সমাজ গঠনের দৃষ্টান্ত রেখে গেছেন।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে সমাজে মূল্যবোধের অবক্ষয়, অন্যায়-অনিয়ম ও পারস্পরিক অবিশ্বাস বাড়ছে। এ অবস্থায় মহানবী (সা.)-এর জীবন থেকে সততা, ধৈর্য, ক্ষমাশীলতা ও মানুষের প্রতি দায়িত্ববোধের শিক্ষা গ্রহণ করতে হবে। পরিবার থেকেই এসব মূল্যবোধের চর্চা শুরু করা আবশ্যক। বিশেষ করে তরুণদের নৈতিক চরিত্র গঠন ও সমাজের কল্যাণে সিরাত অধ্যয়ন ও অনুশীলনে মনোযোগী হতে তিনি আহ্বান জানান।

মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতী আলী হাসান উসামা। তিনি বলেন, মহানবী (সা.)-এর সিরাত শুধু পাঠ বা আলোচনা করার বিষয় নয়; তা দৈনন্দিন জীবনে বাস্তবায়নের বিষয়।

মুফতী উসামা আরও যোগ করেন, মানুষের সঙ্গে আচরণ, পরিবার পরিচালনা, ব্যবসা-বাণিজ্য, প্রতিবেশীর অধিকার এবং সামাজিক দায়িত্ব পালনে নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ করতে হবে। তরুণ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর জীবনের পাশাপাশি নৈতিক ও আদর্শিক শিক্ষায় গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে কার্যকর ভূমিকা রাখার অনুরোধ জানান তিনি।

মাহফিলে অন্যান্যের মধ্যে আলোচনা পেশ করেন জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাসুক আহমদ। মাহফিলটি দুটি পৃথক অধিবেশনে অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন সমাজসেবী ও কাউন্সিলার প্রার্থী আব্দুল কাদির এবং বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আলম।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জামায়াত নেতা ফয়েজুল ইসলাম ও কবির আহমদ। মাহফিলে বক্তব্য ও উপোস্থিতির মাধ্যমে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মুহাম্মদ শাহজাহান আলী, লেবারপার্টির সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, সিলেট মহানগর ছাত্রশিবির সেক্রেটারী আবু তাহের ফাহিম, মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, সিলেট চেম্বারের সাবেক পরিচালক আলীমুল এহসান চৌধুরী এবং কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

ইসলামী সংগীত পরিবেশন করেন শিল্পী হেলাল আহমদ ও তাওহীদ আহমদ। মাহফিলে স্থানীয় বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *